বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিশু,ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা প্রশাসক জনাব মুফিদুল আলম এর সঙ্গে ময়মনসিংহ ব্যবসায়ী মালিক সমিতি ঐক্য পরিষদের নবগঠিত কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ব্যবসায়ীরা স্থানীয় বাজারের বিভিন্ন সমস্যা, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য সেবামূলক কার্যক্রম আরও সহজ করার নানা প্রস্তাব তুলে ধরেন। জেলা প্রশাসক মুফিদুল আলম ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনা করেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা