মোঃ সেলিম রেজা শামিম, (ষ্টাফ রিপোর্টার)
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহা-সড়কে বিরামপুরের ঢাকা মোড়ে মহা-সড়কের রাস্তার উপর একই সাড়িতে ৪টি ব্যাটারি চালিত অটো-রিক্সা দাঁড়িয়ে থাকে বিরামপুর হতে ফুলবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখে মনে হচ্ছে এটি মহাসড়ক নয় যেন এটি একটি অটো স্ট্যান্ড। এইভাবে অটো রাখার ফলে বিরামপুরে সাধারণ মানুষের চলাচলের বেঘাত ঘটছে এমনকি প্রাণ-হানির ঝুঁকিও বাড়ছে, সেই সাথে সড়ক দুর্ঘটনার মতো বড় বড় ঘটনাগুলো ঘটেই চলছে বিরামপুর শহরের আশে-পাশের স্থানগুলোতে।
কিছুদিন আগেও ঐ একই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন একজন মটরসাইকেল আরোহী।
একটি গোপন সূত্রে জানা যায় যে অটো শ্রমিক দলের কিছু নেতারা এদের সিরিয়ালের ব্যবস্থা করে দেয়।বিরামপুর উপজেলার প্রশাসন কি এখনো ঘুমোচ্ছে?আর কত প্রাণ গেলে বিরামপুর উপজেলা প্রশাসনের ঘুম ভাংবে জানতে চায় বিরামপুর বাসী ও একইস্থানে যারা নিহিত হয়েছেন তাদের পরিবার।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা