মির্জা মোঃ মনজুরুল ইসলাম,
কয়েকদিনের বৃষ্টিপাতেই ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১১নং রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর থেকে ধুরধুরিয়া বাজারের দুই কিলোমিটার সংযুক্ত কাঁচা রাস্তার অবস্থা চরমভাবে বেহাল হয়ে পড়েছে। বাজারে নেই কোন ড্রেনেজ ব্যবস্থা। সড়কজুড়ে কাদা মাটিতে চলাচল একেবারে দুষ্কর হয়ে উঠেছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে।
এ বিষয়ে এলাকাবাসী সোমবার (১৮ আগস্ট) দুপুরে রাস্তাটি দ্রুত মেরামত ও বাজারে ড্রেন স্থাপনের জন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম এর নিকট লিখিত আবেদন করেন।
স্থানীয় বাসিন্দা মোঃ গোলাম মোস্তফা তরফদার বলেন, রঘুনাথপুর বাজার থেকে ধুরধুরিয়া বাজার পর্যন্ত ২ কিলোমিটার রাস্তার উপর নির্ভরশীল ৫টি গ্রামের বিপুলসংখ্যক মানুষ। বছরের পর বছর ধরে কাঁচা রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদায় পরিণত হওয়ার ফলে চলাচলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হয়। রাস্তার কয়েক জায়গায় হাঁটুসমান কাদা জমে থাকায় রিকশা, সিএনজি কিংবা মোটরসাইকেল এমনকি পায়ে হেটেও চলাচল করা কঠিন হয়ে যায়।
মোঃ নাজির হোসাইন বলেন,জনবহুল গুরুত্বপূর্ণ রাস্তাটির নাম্বার পড়েছে অনেক আগেই। সড়কটি রঘুনাথপুর বাজার থেকে ধুরধুরিয়া বাজারের অংশে
বৃষ্টিতে কাদামাটি সংযুক্ত হয়ে পিচ্ছিল হয়ে যায়। এতে মারাত্মক ঝুঁকি নিয়েই চলাচল করছে পথচারীরা।
হাজী মোঃ মজিবুর রহমান বলেন,বাজার সংলগ্ন ১টি উচ্চ বিদ্যালয়,১টি প্রাথমিক বিদ্যালয়,২ টি মাদ্রাসা, ১টি মসজিদ ও ঈদগাহ মাঠ রয়েছে। বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় ১৫০০ শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করে। সড়কটির অনুন্নত অবস্থার কারণে ব্যবসায়িক কার্যক্রমে সৃষ্টি করছে চরম বাধা। এতে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় মাছ, মুরগী খামারি সহ ক্ষুদ্র উদ্যোক্তারা।
এমতাবস্থায় রাস্তাটি দ্রুত সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম বলেন,বাজার সংলগ্ন বেশ কিছু প্রতিষ্ঠান ও অসংখ্য মানুষের চলাচল দুর্ভোগ হচ্ছে এট খুবই কষ্ট দায়ক। যত দ্রুত সম্ভব রাস্তা ও বাজারের গর্তের অংশ টুকু মেরামত করে চলাচলের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিচ্ছি।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা