মো তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে ১১০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি ধারালো চাপাতিসহ কুখ্যাত মাদক সম্রাট শিউল (২৮)কে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী পৌর এলাকার অর্জুনপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানায়, রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় শিবগঞ্জ থানা পুলিশ মাদকদ্রব্য উদ্ধারের অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শিবগঞ্জ পৌর এলাকার অর্জুনপুর শিউল নামের এক মাদক ব্যবসায়ী তার বাড়িতে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছে।
পরে সংবাদের সত্যতা যাচাই করে শিবগঞ্জ থানার একটি পুলিশ ফোর্স সেখানে অভিযান চালায় এবং শিউলকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বিদেশী ধারালো চাপাতি জব্দ করা হয়। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন,
গ্রেফতার আসামি শিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা