রাব্বী হাসান সুমন শিবগঞ্জ (বগুড়া)ষ্টাফ রিপোর্টার
বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক পীযুশ কান্তী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের সভাপতি এডভোকেট আব্দুল ওহাব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গণী, সাধারণ সম্পাদক আজমল হোসেন সবুজ, সিনিয়র সহ-সভাপতি মোতাছিন বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম ওয়াদুদ, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিনুর ইসলাম মাষ্টার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহসান হাবীব, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহসান হাবীব হাসান ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রাব্বী প্রমুখ।
সভায় বক্তারা নবগঠিত কমিটির সফলতা ও শিক্ষা উন্নয়নে সকলে একযোগে কাজ করার আহ্বান জানান।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা