মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়ীয়া
গাজিপুরের চান্দীনা চৌরাস্তায় কুপিয়ে ও জবাই করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সাংকাদিকবৃন্দ। এসময় ফুলবাড়িয়া ছাড়াও জেলার প্রিন্ট ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা মানববন্ধনে অংশ নেয়। শুক্রবার ( ৮ আগষ্ট) ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে সাংবাদিকরা অভিযোগ করেন হত্যাকন্ডের ঘটনার সিসিটিভি ফুটেজে চিহ্নিত সন্ত্রাসীদের দেখা গেলেও এখনো কোন আসামি গ্রেপ্তার হয়নি।
দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিকরা। অকাল প্রয়াত এই সাংবাদিকের মৃত্যুতে পুরো ফুলবাড়ীয়ায় গভীর শোক নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায় গাজীপুর ঈদগাঁ মাঠে জুমার নামাজের পর সাংবাদিক তুহিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে পরে বাদ আছর নিজ গ্রামের বাড়ি ফুলবাড়িয়ার মধ্য ভাটিপাড়া গ্রামে জানাজা অনুষ্ঠিত হবে।
পিতা হাসান জমিলের ৫ ছেলে দুই মেয়ের মধ্যে সবার কনিষ্ঠ পুত্র তুহিন। ২০০৫ সাল থেকে পরিবার নিয়ে গাজীপুরের চান্দীনা এলাকায় বসবাস করে আসছিলেন তিনি।
এসময় ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিমের (কালের কন্ঠ) সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি -১ সাংবাদিক আবুল কালাম ( ইত্তেফাক), সহ-সভাপতি-২ সাংবাদিক মোঃ নজরুল ইসলাম,সাংবাদিক নূরুল ইসলাম খান ( যায়যায়দিন), সাংবাদিক রফিক আহমেদ মিঠু (যুগান্তর),সাংবাদিক ফারুক আকন্দ ( ভোরের ডাক),
সাংবাদিক আব্দুস সাত্তার ( আমাদের সময়), সাংবাদিক এনায়েতুর রহমান ( মানবজমিন),সাংবাদিক আল-আমিন ( দৈনিক বাংলা) সাংবাদিক মির্জা মোঃ মনজুরুল হক ( ময়মনসিংহ প্রতিদিন) প্রমুখ।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা