পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে তেঁতুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৫ টি নিষিদ্ধ ড্রেজার মেশিন জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার ৭ (আগষ্ট) বিকালে
পুলিশ প্রথম অভিযান পরিচালনা করেন শালবাহান সানুবালাবালি ও পরে হারা দিঘি নিউমার্কেট এলাকায় ডাহুক নদীর তীরে অভিযানটি করেন। এতে ৪ নং শালবাহান ইউনিয়নের সানু বালাবালি এলাকায় ডাহুক নদীতে ৩ টি ও ৫ নং বুড়াবুড়ি ইউনিয়নের নিউমার্ট এলাকার ২ টি ড্রেজার মেশিনের পাইপসহ মালামাল - ড্রামের নৌকা, মেশিনের যন্ত্রাংশ – উদ্ধার বিভিন্ন মালামাল আগুনে ধংস করা হয়। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়ার নেতৃত্বে ১২ সদস্যের একটি চৌকস দল এই অভিযান সম্পন্ন করেন। এ ব্যাপারে বৃহস্পতিবার বিকালে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া জানান, ডাহুক নদীর ড্রেজার মেশিন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা