মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
প্রেম তারপর গোপন বিয়ে হলো না সংসার। পেলো না স্ত্রীর অধিকার। সোহেল এর বাড়ি থেকে অনশনরত ফাতেমার ঝুলন্ত মরদেহ উদ্ধার। এমন চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার ময়দানহাট্রা ইউনিয়নে।জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্রা গ্রামের আজাদ মন্ডলের ছেলে সোহেল এর সাথে পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার কুঠিবাড়ি গ্রামের বেলাল হোসেন এর মেয়ে ফাতেমা আক্তার ববিকে গোপনে বিয়ে করে সোহেল। স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতেন ভাড়া বাসায়। হটাৎ কোন কিছু না বলে সোহেল তার স্ত্রী ববিকে ভাড়া বাসায় রেখে চলে আসে গ্রামের বাড়ি ময়দানহাট্রায়। তারপর ববি তার স্বামীর সন্ধানে ময়দানহাট্রা সোহেল বাড়িতে আসেন। বিষয়টি জানতে পেরে সোহেল আবারও বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনে চলে যায়। তারপর বেশ কয়েক দিন যাবৎ ফাতেমা স্ত্রীর অধিকারের দাবিতে সোহেল বাড়িতে অবস্থান করেন। গতকাল বুধবার সন্ধ্যায় সোহেল বাড়ি থেকে ফাতেমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন শিবগঞ্জ থানা পুলিশ।
অনুসন্ধানে আরও জানা যায়, পূর্বে ফাতেমা আক্তার ববির ওই গ্রামে একজন সাথে বিয়ে হয়। সেই ঘরে একটা কন্যা সন্তান রয়েছে। পরকীয়া প্রেমিকের ফাঁদে পড়ে জীবন হারালেন ফাতেমা।
এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠক হয়েছে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা