মোঃতৌহিদ বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলার বেলপুকুর উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও “শিক্ষার গুণগতমান বৃদ্ধিকল্পে আমাদের করণীয়” শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১২টায় বিদ্যালয় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাশেদ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ভালো ফলাফল একটি শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারে, তবে শিক্ষকের চেয়ে অভিভাবকের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান—সচেতন অভিভাবকই পারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে।”
সমাবেশটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর থানার তদন্ত অফিসার মাসুদ করিম। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফজলুল হক, সিনিয়র শিক্ষক (গণিত) জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষিকা তাহামিনা খাতুন, অভিভাবক সদস্য আবু খায়ের, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও অন্যান্য অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে সভাপতির সমাপনী বক্তব্যের পর বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোকনউদ্দিন খান দোয়া পরিচালনা করেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা