মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
শিবগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাক্তার রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,
ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, আলাউদ্দিন, জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। সভায় উপস্থিতগণ উপজেলায় চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান চোরদের দৌরাত্ম্য কমাতে স্থানীয়ভাবে প্রতিরোধ ব্যবস্থা আহবান জানান। তিনি বলেন পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে এই চোরদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান আছে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা