বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার মহোদয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, খ্যাতনামা সুফি গবেষক, সুফি মেডিটেশন মাস্টার, খাজা ওসমান ফারুকী ( খাজাজী হযরত)।
এই গুরুত্বপূর্ণ সাক্ষাতে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত অধ্যাপক এবং সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, প্রফেসর ড. নুরে আলম উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের চলমান আধ্যাত্মিক গবেষণা ও মানবিক সেবামূলক কর্মকাণ্ড নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
মাননীয় উপাচার্য ফাউন্ডেশনের অবদানকে অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ও ফাউন্ডেশনের মধ্যে যৌথভাবে নৈতিকতা, জ্ঞান ও গবেষণাভিত্তিক কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় খাজা ওসমান ফারুকীর রচিত সুফি মেডিটেশন এবং আত্মার বিজ্ঞান গ্রন্থ দুটি উপাচার্য মহোদয়ের হাতে তুলে দেওয়া হয়। তিনি এই মূল্যবান গবেষণাগ্রন্থ পেয়ে আনন্দিত হন এবং এর বহুল প্রচার ও পাঠ প্রসারে আন্তরিক শুভকামনা জানান।
পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)
প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান,
এবং উপ-উপাচার্য (প্রশাসন), প্রফেসর ড. কামাল উদ্দিন
মহোদয়ের সঙ্গেও খাজা ওসমান ফারুকীর সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়।এই সৌজন্য সাক্ষাতে আত্মার বিজ্ঞান বইটি তাঁদেরকেও উপহার হিসেবে প্রদান করা হয় এবং তাঁরা সুফি দর্শনভিত্তিক গবেষণাকে উচ্চশিক্ষা ও আত্মশুদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে সাথে থাকার জন্য আশ্বাস দেন।
এই সৌহার্দ্যপূর্ণ ও ভাবনামূলক সাক্ষাৎ সুফি দর্শন, মানবিক মূল্যবোধ ও উচ্চশিক্ষার মধ্যে একটি নতুন যুগান্তকারী সেতুবন্ধন গড়ে তোলার সম্ভাবনার দ্বার উন্মোচন করে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা