মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ সেনা স্মরণী গেট এলাকার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের বিপরীতে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৮ জন বাস যাত্রী গুরুতর আহত হয়েছেন।
গত মঙ্গলবার (১৫ই জুলাই) রাত ১১টা ২৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা থেকে ঢাকাগামী আলহামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি নং- ঢাকা মেট্রো-ব-১৫-২৪০৬) রহিমাবাদ এলাকায় পৌঁছালে সামনে চলমান একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা