মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার
নাটোরের মোহনপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ও মরিচ মিশ্রিত গরম পানি দিয়ে শরীর ঝলসে গুরুতর আহত শাহানাজ বেগম নামে এক নারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেস সেনাবাহিনী। আজ মঙ্গলবার সেনাপ্রধানের নির্দেশে সেনা বাহিনীর সদস্যরা এ্যাম্বুলেন্স ভুক্তভোগী নারীর বাড়িতে উপস্থিত হয়। পরে পরিবারের সদস্যদের সাথে কথা উন্নত চিকিৎসার জন্য তাকে নাটোর থেকে বগুড়া সিএমএইচ হাসপাতালে নিয়ে যায় সেনাবাহিনীর সদস্যরা।
সেনাবাহিনীর নাটোর ক্যাম্প সূত্র জানায়, জমিজমা বিরোধের জের ধরে গত ২৬ জুন হালিমা বেগম এবং শাহানাজ বেগম নামের দুই নারীকে তাদের প্রতিপক্ষ মরিচের গুঁড়া মিশ্রিত গরম পানি দিয়ে শরীর ঝলসে দেয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সেনাবাহিনীর কাছে অভিযোগ করেন তারা। পরে সেনাবাহিনীর সদস্যরা তদন্ত করে ঘটনার সত্যতা পান এবং অভিযুক্তদের বাড়িতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করে
আহত দুই নারীর মধ্যে হালিমা খাতুন নামে একজনের অবস্থার উন্নতি হলেও শাহানাজ বেগম নামের অপর নারীর অবস্থার অবনতি হয়। হতদরিদ্র নারী শাহানাজের পরিবার টাকার অভাবে সুচিকিৎসা করাতে না পেরে মানবেতর জীবনযাপন করছিল। বিষয়টি সেনাপ্রধান অবগত হয়ে বিনামুল্যে শাহানাজ বেগমের উন্নত চিকিৎসার নির্দেশ দেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা