মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
"সকলে মিলে গাছ লাগাই বড়বিলা পর্যটন কেন্দ্রের সৌন্দর্য বাড়াই"এই প্রতিবাদ্য রোপনকৃত বৃক্ষের যত্ম করি, পর্যটনকে সমৃদ্ধ করি - স্লোগানে বড়বিলা পর্যটন কেন্দ্রের সৌন্দর্য বর্ধনে ও পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৪ জুলাই) রাঙ্গামাটিয়া ইউনিয়নের বড়বিলা পাড়ে বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সিসিডিবি,র সহযোগিতায় ফুলবাড়ীয়া উপজেলার বড়বিলা পাড়ের পর্যটন কেন্দ্রের রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মুফিদুল আলম। এসময় মুফিদুল আলম বিলের পাড়ে আনুষ্ঠানিক
সোনালু, জারুল,কৃষ্ণচূড়া,তাল ও নারিকেল ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। এ উপলক্ষে অনুষ্ঠানে মুফিদুল আলম বলেন, প্রত্যেক নাগরিককে উন্নয়নের সহযোগী হিসেবে দেশের জন্য কাজ করতে। বলেন, প্রতিটি বৃক্ষের চারাই আগামীর সম্পদ। তাই এলাকার স্বার্থে এ গাছ রক্ষণাবেক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মেহেরুন্নাহার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ীয়ার এরিয়া প্রোগ্রাম ম্যানেজার নম্রতা হাউই, সিসিডির ম্যানেজার পিটার সরকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা, সমাজসেবক শামসুর রহমান সুমন, খোরশেদ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাহসিনুল আবরার লিছান ও শিক্ষার্থী ইমরান হাসান সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।
বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা জেলা প্রশাসক মুফিদুল আলমের নিকট রাঙামাটিয়া ইউনিয়নের দুই অংশকে সংযুক্ত করতে বড়বিলায় ভাসমান সেতু নির্মাণ এবং বিলকে জনগণের জন্য উন্মুক্ত রাখার দাবী জানান
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা