বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিশু ময়মনসিংহ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নগরীর রমেশসেন রোডের (নি'ষি'দ্ধ প'ল্লী) একাধিক বাড়ী তল্লাশি করে ১০০০ লিটার বাংলা ম'দ উ'দ্ধা'র করা হয়েছে।
এ সময় ১৫ জনকে গ্রে'ফ'তা'র করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে। নগরবাসীর মতে, গত ৫ই আগস্টের পর এটিই সর্বোচ্চ উ'দ্ধা'র অ'ভি'যা'ন।
ঘন্টাব্যাপী অ'ভি'যা'নে কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম নিজেই উপস্থিত থেকে নেতৃত্ব দেন।এ সময় কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ সাইফুল ইসলাম ও ১নং ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কমর উদ্দিন উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা