বিশেষ প্রতিনিধি
৯ টি চাপাতিসহ ৪ জনকে এবং ঘটনায় জড়িত সন্দেহে আরো ৩ জনকে মোট ৭ জনকে আটক করেছে আদাবর থানা পুলিশ। গত ১ জুলাই ২০২৫ ইং আদাবর থানার শেখারটেক ১০ এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে বলে আদাবর থানা পুলিশ জানায় , পুলিশ আরও জানায় যাচাইবাছাই অন্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে গত ২৮ জুন ২০২৫ ইং মাদক ও চাপাতিসহ শ্যামলী হাউজিং ও সুনিবিড় হাউজিং থেকে ১২ জনকে আটক করে আইনগত ব্যবস্থা নেয়া হয় ,
এ ব্যাপারে জানতে চাইলে আদাবর থানার অফিসার ইনচার্জ এস এম জাকারিয়া আটকের তথ্য নিশ্চিত করে বলেন- তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কিশোর গ্যাং , মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে ।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা