মোঃ মনিরুজ্জামান জাহিদ বিশেষ প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (৩০ জুন) দিবাগত রাতে উপজেলার হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানে ২৫ গ্রাম গাঁজা ও একটি দেশীয় অস্ত্রসহ মৃত হবিবর রহমানের ছেলে ফিরোজ আলম (৫৯) এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ সোলেমান আকন্দের ছেলে আব্দুর রশিদ (৪০) কে আটক করা হয়।পরদিন মঙ্গলবার সকালে সারিয়াকান্দি আর্মি ক্যাম্পে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত উভয় আসামিকে ১ হাজার ৯০০ টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয় প্রশাসন মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা