বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার স্বপ্না নার্সারি ও বোচাগঞ্জ নার্সারিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন কুমার সাহা।নয়ন কুমার সাহা জানান, “উপজেলায় বর্তমানে ৩৩টি নার্সারি রয়েছে, যার মধ্যে ২২টি নার্সারি নিবন্ধিত। নিবন্ধিত নার্সারিগুলোকে গাছ প্রতিপিস ৪ টাকা হারে প্রণোদনা দেওয়া হবে।”
সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা জানান, “খোলা বাজারে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। নিবন্ধনবিহীন নার্সারিদের কোনোভাবে প্রণোদনা দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “ক্ষতিকর উদ্ভিদ অপসারণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা