মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
শিবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসের র্যালী ও আলোচনা সভা
শিবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসের র্যালী ও আলোচনা সভা
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়" এই প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালিত হয়েছে। আজ বুধবার (২৫ জুন) সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরু হয় বর্ণাঢ্য র্যালীর মধ্যে দিয়ে।উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে শুরু হওয়া র্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম , প্রাণি সম্পদ কর্মকর্তা ওয়ালী-উল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, শিবগন্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুস শুকুর ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ, প্যানেল চেয়ারম্যান ফাহিমা আক্তার, জহুরুল ইসলাম, আব্দুল হাকিম, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডলসহ অনেকে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা