মোঃ ইউসুফ খাঁন রংপুর ব্যুরো প্রধান
কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ অটোরিকশা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে চোরাই মালামাল উদ্ধার করেছে। সোমবার (২৩ জুন) গভীর রাতে উপজেলা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গরুর বাছুর নিয়ে যাওয়ার কথা বলে রংপুর থেকে আজিম উদ্দিনের অটোরিকশা ভাড়া করে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের রাজমাল্লীরহাট এলাকায় নিয়ে আসে চোর চক্রের এক সদস্য। সেখানে পৌঁছে ‘ফিল্মি স্টাইলে’ চালক আজিম উদ্দিনের মোবাইল কৌশলে নিয়ে নেয় এবং পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা তার সঙ্গীরা মিলে অটোরিকশাটি নিয়ে সটকে পড়ে।
এ ঘটনায় ভুক্তভোগী চালক আজিম উদ্দিন রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আজম আলী নামের এক চোরকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২৩ জুন) রাত ২টায় রাজারহাট থানা পুলিশ চোরাই অটোরিকশাসহ অন্যান্য মালামাল উদ্ধার করে। এ সময় চোর চক্রের আরও দুই সদস্য সাহানুর রহমান ও মহসিন আলী সবুজকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আজম আলী (৩৩) রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ গ্রামের আজিজুল হকের ছেলে। সাহানুর রহমান চাকিরপশার ইউনিয়নের অর্জুনমিশ্র গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং মহসিন আলী সবুজ একই ইউনিয়নের রতিরাম কমলওঝাঁ গ্রামের আব্দুল মতিনের ছেলে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরাই অটোরিকশাসহ মালামাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা