মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর কৃষক দলের বিভিন্ন ওয়ার্ডে নতুন কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে লিখিত বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন।
মঙ্গলবার(২৪ জুন) দুপুরে শহরের থানার বিপরীতে গ্রীনসিটি মার্কেটে লিখিত বক্তব্যে মোঃ আল আমিন অভিযোগ করে বলেন, ওয়ার্ড কৃষক দলের কোন সম্মেলন ছাড়াই ৬টি ওয়ার্ডে কমিটি ঘোষণা করা হয়েছে। এসময় তিনি এ কমিটি গঠনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন, সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ফজলু, আব্দুর রহিম মন্ডল, ইমরান হোসেন ও ফারুক খান প্রমুখ।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা