মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার
নাটোরের সিংড়ায় কবরস্থান ও সরকারী ডহরের জায়গা দখল করে প্রভাবশালীদের বিরুদ্ধে পুকুর করার অভিযোগ উঠেছে। ডাহিয়া ইউনিয়নের ছোট বাঁশবাড়িয়া ( মাধাঁ বাশবাড়িয়া) গ্রামে এ ঘটনা ঘটেছে।
ডাহিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ঐ ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কামাল হোসেনের সহযোগিতায় পুকুর খনন করা হয়েছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসি।
সরেজমিনে গিয়ে দেখা যায়,ডাহিয়া ইউনিয়নের ছোট বাঁশবাড়িয়া (মাধাঁ বাশবাড়িয়া) মৌজায় জেএল নং ২৩৮, কবর স্থানের দাগ নং ৩৫৫, মাধা ও ছোট বাঁশবাড়িয়া গ্রামের একমাত্র কবরস্থানের পুর্ব পাশের গেট বন্ধ করে সিঁড়ি নির্মান করেছে ঐ গ্রামের মৃত কফিল উদ্দিনের পুত্রদ্বয় বজলুর রহমান, সুর্য, রেজা, কালু।
স্থানীয়রা জানায়, তাদের পুকুরটির দাগ নং ১৬৩, পরিমান ৩৯ শতাংশ। অথচ তারা প্রায় তিন বিঘা জমি দখল করে অবৈধভাবে পুকুর খনন করেছে।
ছোট বাঁশবাড়িয়া কেন্দ্রীয় কবরস্থান সভাপতি আলহাজ্ব ফেরদৌস হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান জানান, স্বাধীনতার পুর্ব থেকে কবরস্থানে মানুষের জানাযা ও দাফন করা হয়।
এটি দুটি গ্রামের একমাত্র কবরস্থান। এটা সংস্কার করা দরকার এবং বেদখল হওয়া জায়গা উদ্ধার করা দরকার।
বাঁশবাড়িয়া জামে মসজিদের সভাপতি আবুবকর সিদ্দিক, গ্রাম্য প্রধান মিজানুর রহমান মিজান, ছোট বাঁশবাড়িয়া – মাধা কওমীয়া মাদ্রাসার সভাপতি বাহার উদ্দিন বাচ্চু জানান, প্রায় ১০ বছর আগে কামাল মেম্বারের সহযোগিতায় অবৈধ ভাবে পুকুর খনন করা হয়েছে। পুকুরের দক্ষিন পার্শ্বে কোনো পার নাই। যার জন্য কবরস্থানের মাটি পুকুরে ধসে গেছে। মানুষের হাড্ডি ও পাওয়া গেছে।
কবর স্থানের সদস্য ওয়াজেদ আলী, রনজু আহমেদ বলেন, কবরস্থানের জায়গায় সিড়ি করা হয়েছে। এতে করে পুর্ব পাশের কবরস্থানে যাওয়ার গেট বন্ধ হয়ে পড়েছে। এদিক দিয়ে কোনো মাইতের প্রবেশ করা যায় না।
অভিযুক্ত ইউপি সদস্য কামাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি রাস্তা করে দিয়েছি। পুকুর খননে আমি জড়িত নয়।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা