নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ গণশক্তি দল (বিজিডি)। দেশের প্রথম সাংবাদিক-নিয়ন্ত্রিত গোয়েন্দা প্রশাসন ‘বাংলাদেশ সাংবাদিক গোয়েন্দা ফোর্স (BJIF)’ গঠনের ঘোষণা দিয়েছে দলটি। সাংবাদিকদের নিরাপত্তা, তথ্য স্বাধীনতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে বিজেআইএফ গঠনের এ উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে।
দলের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন—
“এই ফোর্স কোনো দলীয় বাহিনী নয়। এটা হবে রাষ্ট্রীয় কাঠামোর অধীনে সাংবাদিকদের নিজস্ব প্রশাসনিক শক্তি। আমরা চাই, সাংবাদিকরা হোক রাষ্ট্রের চোখ, না যে তারা নিজেরাই নির্যাতনের শিকার হয়।”
বিজেআইএফ কী করবে?
🔹 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকবে
🔹 মিডিয়া নিবন্ধনে তদন্ত – তথ্য মন্ত্রণালয়ে আবেদন জমা দিলে বিজেআইএফ যাচাই করবে
🔹 সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা তদন্ত ও আইনি সহায়তা🔹 সংবাদ সংগ্রহে মাঠ পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত
🔹 সাংবাদিক সংগঠন নিবন্ধনে যাচাই ও সুপারিশ
🔹 জেলা-উপজেলায় গোয়েন্দা শাখা গঠন
🔹 মাদক, সন্ত্রাস ও রাষ্ট্রবিরোধী তৎপরতায় গোয়েন্দা অভিযান🔹 আন্তর্জাতিক সাংবাদিক নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় ও গবেষণা
আব্দুল্লাহ আল নোমান বলেন—
“যখন একজন দুর্নীতিবাজ প্রশাসক চাইলেই সাংবাদিককে হয়রানি করতে পারে, তখন প্রমাণ হয়—দেশে সাংবাদিকদের নিজস্ব প্রশাসন দরকার। বিজেআইএফ সেই ঐতিহাসিক উদ্যোগ, যা সাংবাদিকদের মুখে সাহস, হাতে কলম, আর পেছনে রাষ্ট্রীয় সুরক্ষা এনে দেবে।”
কীভাবে গঠিত হবে বিজেআইএফ?
✅ সদস্য হবেন কেবল পেশাদার, নন-পলিটিকাল সাংবাদিক✅ প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে থাকবে ইউনিট✅ গোয়েন্দা ট্রেনিং, তথ্য বিশ্লেষণ ও অভিযান পরিচালনায় প্রশিক্ষণ✅ সরকার অনুমোদিত হাইকমান্ড থাকবে রাষ্ট্রীয় কাঠামোতে
বাংলাদেশ গণশক্তি দল দেশব্যাপী সাংবাদিকদের বিজেআইএফ-এ যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। অনলাইনে সদস্য ফরম, যাচাই-বাছাই এবং পরিচয়পত্র প্রদান কার্যক্রম শিগগিরই শুরু হবে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা