মোঃসেলিম রেজা শামিম দিনাজপুর জেলা
গত বুধবার সন্ধ্যায় দিনাজপুর জেলার হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক সঙ্গীয় ফোর্স এস আই মাহফুজার রহমান, এসআই মোস্তাফিজুর রহমান ও এ এস আই মোঃ হারুন রশিদ দক্ষিণ বাসুদেবপুর লাভলী বেগমের বাড়ীতে অভিযান চালিয়ে ১১৫ পিস এ্যাম্পল উদ্ধার করেন। এবং লাভলী বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের একটি মামলা দায়ের করেন হাকিমপুর থানা পুলিশ।।
এ মামলায় পলাতক আসামী মোছাঃ লাভলী বেগম(৩১), স্বামী- মোঃ ফারুক হোসেন, দক্ষিণ বাসুদেবপুর (বিল পাড়া), থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর পলাতক রয়েছে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা