ঠাকুরগাঁও প্রতিনিধি
জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৫ (২৮ মে- ০৩ জুন) উদযাপন উপলক্ষে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর REACTS- IN প্রকল্পের মাধ্যমে যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে অদ্য ২৯ /০৫/২০২৫ ইং রোজ বৃহস্পতিবার হরিপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে REACTS- IN প্রকল্পের কর্ম এলাকার ১৪ জন উপকারভোগীদের (০- ২ বছর) বয়সী শিশুদের মায়েদের মাঝে নিউট্রিশন ফুড বাস্কেট প্রদান করা হয়। উপকরণগুলো ছিল- চাল- ৫ কেজি, মসুর ডাল-
১কেজি, আয়োডিন যুক্ত লবন -১ কেজি, গুড় -১ কেজি, সয়াবিন তেল- ১ লিটার, দেশীয় ফল পেয়ারা ০.৫ কেজি, গাজর- ০.৫ কেজি, টমেটো -০.৫ কেজি, প্যাকেটজাত তরল দুধ ০.৫ লিটার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডিজিস কন্ট্রোল- জনাব: ডা: মো: আল মুক্তাদির রহমান সাহেদ, আবাসিক মেডিকেল অফিসার - জনাব: ডা: মো: আসাদুজ্জামান , মেডিকেল টেকনোলজিস্ট -ই পি আই- মো: রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর REACTS- IN প্রকল্পের প্রজেক্ট অফিসার রুমা বেগম।উক্ত ফুড বাস্কেট বিতরণী অনুষ্ঠানে পুষ্টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা