মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের তিনদিন ব্যাপী বর্তমান অন্তর্বর্তী সরকার বিশেষ বরাদ্দ্য বিনামূল্য ভিজিএফ খাদ্যশস্য (চাল) ৪৬২১ টি দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে (ভিজিএফ) এর ১০ কেজি চাল বিতরণ করা হচ্ছে। সরকারের ঈদ উপহারের চাল পেয়ে খুশি এলাকার নিম্নআয়ের মানুষ।
মঙ্গলবার (২৭মে) সকাল ১০ টায় পৌরসভায় গিয়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশে ঈদুল আযহা উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচি আওতার চাল নিতে সকাল থেকে পৌর কার্যালয় প্রাঙ্গণে জমা হয়েছে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ।
এর আগে সকাল সাড়ে ৯ টায় সরকারের বিশেষ বরাদ্দের চাল বিতরণ কার্যত্রমের উদ্বোধন করেন ফুলবাড়িয়া পৌর প্রশাসক সহকারী কমিশনার ( ভুমি)মেহেরুন্নাহার ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা হারুন অর রশীদ, পৌর প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান মনির,সহকারী প্রকৌশলী একেএম লুৎফুল ইসলাম, কর নির্ধারক মোঃ হাবিবুর রহমান শাহীন, প্রধান সহকারী আব্দুস সাত্তার, হিসাব রক্ষক মোঃ আরিফুর রহমান,তদারকির দায়িত্বপ্রাপ্ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পলাশ মিয়া প্রমুখ।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা