মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ময়মনসিংহ দক্ষিণ জেলার ছাত্র দলের নবগঠিত কমিটিতে সভাপতি পদে আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক রাকিব হাসান রাকিবকে মনোনীত করায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সংগ্রামী সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে ফুলবাড়িয়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে উপজেলার পৌর সদরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মে) বিকালে পৌরসভার ২৪শে চত্বর হইতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই আনন্দ মিছিল বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া পৌর ছাত্র দলের সদস্য সচিব মোফাখখারু ইসলাম খান মারুফ,উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, উপজেলা ছাত্র দল নেতা মঈনুল হক সিফাদ,পৌর যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা,ফুলবাড়িয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি পারভেজ আদনান, কালাদহ ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, নাওগাও ইউনিয়ন ছাত্র দলের সহ-সভাপতি শামীম সরকার প্রমুখ। এছাড়াও ছাত্র নেতা ইঞ্জিনিয়ার রাকিব, সাইম,ইমরান, রুহুল আমিন, সিয়াম, সাইদ সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্র দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন
এর আগে পৌর সদরের ২৪শে চত্বরে খন্ড খন্ড মিছিল নিয়ে ছাত্র দলের নেতৃবৃন্দরা উপস্থিত হন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা