এসডি সোহেল রানা,শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুর শ্রীরবদীতে অদ্য ২১ মে,২০২৫ তারিখ শ্রীবরদী উপজেলার মধ্যবাজার এলাকায় প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সমন্বয়ে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক ক্রয়, বিক্রয় ও সংরক্ষণ এর অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় মাদক নিয়ন্ত্রন আইন ২০১৮ অনুযায়ী ০৩ (তিন) জন ১. শ্রী দীলিপ হরিজন (৩৮), পিতা: মৃত ফাকুয়া হরিজন, সাং- শ্রীবরদী মধ্যবাজার, ২. শ্রী উজ্জ্বল হরিজন (৪০), পিতা: মৃত ফাকুয়া হরিজন, সাং- শ্রীবরদী মধ্যবাজার, ৩. মো: পাভেল (৩৩), পিতা: মো: আলম, সাং- পূর্ব ছনকান্দা, শ্রীবরদী, শেরপুর এর প্রত্যেক কে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা