মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার
মৌলভীবাজারের জুড়ী থানার পুলিশের বিশেষ অভিযানে দেড় মাসের সাজাপ্রাপ্ত আসামি ইসলাম মিয়াকে গ্রেফতার করেছে। বুধবার রাত ২ ঘটিকার সময় নিশ্চিম্ত পুর, এলাকা থেকে আটক করা হয়৷
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া এর দিকনির্দেশনায় এসআই মোঃ ফরহাদ মিয়ার নেতৃত্বে এএসআই তুহিন মুন্সি ও সংগীয় ফোর্সসহ সি আর ৯৪/২৩( জুড়ী) এর দেড় মাসের সাজাপ্রাপ্ত আসামি মোঃ ইসলাম (২৫) পিতা - আঃ শহিদ, সাং- নিশ্চিম্ত পুর, এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া জানান জুড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সিআর ৯৪/২৩( জুড়ী) মামলার দেড় মাসের সাজাপ্রাপ্ত আসামী ইসলাম কে গ্রেফতার করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা