মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এর ১৩তম ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সৈয়দ কবির আহম্মেদ মিঠু মোমবাতি মার্কায় নিয়ে নির্বাচন করছেন। শ্রমিকরা ঘাতক নয়, জনগণের সেবক"
পথসভায়ঃ সৈয়দ কবির আহমেদ মিঠু
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের প্রচারণায় এক পথসভায় অংশ নিয়ে সৈয়দ কবির আহমেদ মিঠু বলেন, "শ্রমিকরা ঘাতক নয়, তারা জনগণের সেবক।" প্রধান অতিথির বক্তব্যে তিনি শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষার প্রতি তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আরও বলেন একজন মোটরযান শ্রমিক ইচ্ছে করে রাস্তায় একটা ব্যাঙ মারে না। অসুস্থ সাধারন মানুষকে হাসপাতালে তারাই নিয়ে যায়। তারা কাজ না করলে সারা দেশ অচল হয়ে যাবে। তাই তারা ঘাতক নয় বরং জনগণের সেবক।
সোমবার (১৯মে) রাত ১০ টায় শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে অনুষ্ঠিত পথসভায় বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন। মিঠু তার বক্তব্যে শ্রমিকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, "শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা আমার প্রধান লক্ষ্য। আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তিনি পুনরায় সকলের কাছে ভোট প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন কিচক বন্দর মোটর শ্রমিক বিশ্রামাগার শাখার সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক রাজু আহমেদ সহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা