মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় সালেহা ডায়াগনস্টিক সেন্টার ও হেলথ কেয়ার ডায়াগনিস্টিক সেন্টারে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিয়াউর রহমান।
সোমবার(১৯শে মে) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনাকালে মোকামতলা বাজারে সালেহা ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ এর ৮ ধারার অপরাধে ১৩ ধারায় ৫০০০/- এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১,০০০০০/-
মোট ১,০৫০০০/- জরিমানা আদায় করা হয়।
এবং হেলথ কেয়ার ডায়াগনিস্টিক সেন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় মোট ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।
প্রসিকিউশন দিয়ে সহায়তা করেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রুহুল আমীন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা