মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকালে শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে বাউল পালা গানের কলি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় কুচক্রি মহলের প্ররোচনায় সাংবাদিক ওয়াহেদ ফকিরকে গ্রেফতারের প্রতিবাদে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ-সভাপতি রবিউল ইসলাম রবির সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক পবন কুমার রায়, সাংবাদিক নুরুল আমিন তালুকদার, বজলুর রহমান, সাজু মিয়া, মোহাম্মদ আলী, কামরুল হাসান, সোহাগ আহম্মেদ, শাহজাহান আলী, জিএম মিজান, মিজানুর রহমান, ফারুক আহম্মেদ, আব্দুর রহমান, গোলজার রহমান, বাকি বিল্লাহ, কনক দেব, মিনহাজ উদ্দিন, শেখর চন্দ্র, গোলাম রব্বানী শিপন, আনিছার রহমান দুলাল, ময়নুল ইসলাম, ওয়াদুদ হোসেন, জহুরুল ইসলাম সৈকত, রাব্বী হাসান সুমন, মাহমুদুল হাসান তৌহিদ, রাইসুল ইসলাম রনি,জাহিদুল ইসলাম, ফজলুল হক জুয়েল, নূর আলম, উৎপল কুমার, সোহেল রানা, আব্দুর রহিম, নাহিদ ইসলাম, শফিউল আলম ডিউ। উক্ত কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক ওয়াহেদ ফকিরের নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়। মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে পরবর্তীতে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরো বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা