মোঃমনিরুজ্জামান জাহিদ বিশেষ প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. রতন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৬ মে ২০২৫) দিবাগত রাতে উপজেলার জোড়গাছা দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত রতন মিয়া মৃত জহুরুল ইসলাম প্রামানিকের ছেলে এবং জোড়গাছা গ্রামের বাসিন্দা।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, রতন মিয়ার বিরুদ্ধে আদালতের সিআর সাজা পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের এই ধরনের নিয়মিত অভিযানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা