খাদেমুল ইসলাম,পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নারায়ণ গঞ্জ গ্রামে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষক আব্দুল গনি (৫০) নিহত হয়েছেন।
শনিবার (৩মে ) বিকালে দিকে নারায়ণগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি একই নারায়ণগঞ্জ গ্রামের বাসিন্দা পিতা মোঃ কাচু মিয়ার ছেলে
আব্দুল গনি( ৫০)।জানা গেছে, শনিবার দুপুরবেলা আব্দুল গনি তার বাড়ির পাশে নিজের চাষের জমিতে সেচ দিতে যান। এ সময় সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তেতুলিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেতুলিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, এ ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা