মির্জা মোঃ মনজুরুল হক, ফুলবাড়িয়া
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার( ২ মে) বিকেলে শহরের আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় অংশগ্রহণ করে বিবাহিত একাদশ এবং অবিবাহিত একাদশ।নির্ধারিত সময়ের খেলায় অবিবাহিত একাদশকে দুই শূন্য গোলে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে বিবাহিত একাদশ।
খেলার শুরুতেই দুই দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন অতিথিবৃন্দরা। পরে আনুষ্ঠানিক বলে শট দিয়ে খেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলী।
খেলা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অন্যায় পথ থেকে বিরত রাখে। সমাজকে সঠিকভাবে গঠন করতে হলে খেলাধুলার বিকল্প নেই। এসময় তিনি আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে খেলাধুলা সহ সমাজের সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা তারা মিয়ায় সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল লতিফ, কুশমাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মেম্বার, বিএনপি নেতা মঈনুল হোসেন সাজু, প্রভাষক সুরুজ্জামান, যুবদল নেতা হুমায়ুন কবির, শ্রমিক দল নেতা খাইরুল ইসলাম, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, সাব্বির হোসেন রবিন ও জসিম উদ্দিন সহ অন্যান্যরা।
পরে বিজয়ী দল বিবাহিত একাদশকে পুরস্কার স্বরূপ একটি খাসি প্রদান করেন প্রধান অতিথি মামুনুর রশীদ মামুন। এছাড়াও বিজিত দল অবিবাহিত একাদশকে ট্রফি প্রদান করা হয়।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা