রাসেল আহম্মেদ: রিপোর্ট
নওগাঁ জেলার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নতুন মাত্রা যোগ করতে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদে যোগদান করেছেন প্রিয় বন্ধু, জনাব সুমন রঞ্জন সরকার। তাঁর এই নতুন দায়িত্বগ্রহণে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনে ভাসছে নওগাঁবাসী।
সুমন রঞ্জন সরকার একজন দক্ষ, চৌকস ও নিবেদিতপ্রাণ পুলিশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যেই সুনাম অর্জন করেছেন। দায়িত্বশীলতা, সততা ও মানবিক নেতৃত্বগুণে তিনি বিভিন্ন স্থানে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন।
নওগাঁ জেলার জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই বিশ্বাস সকলের। আমরা আশা করি, তাঁর হাত ধরেই নওগাঁ পুলিশ বিভাগ আরও গতিশীল, জনবান্ধব ও কার্যকর হয়ে উঠবে।
জনাব সুমন রঞ্জন সরকারকে নতুন কর্মস্থলে যোগদানের জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর ভবিষ্যৎ কর্মজীবন হোক আরো সাফল্যময় ও গৌরবোজ্জ্বল – এই কামনা রইল।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা