রাসেল আহম্মেদ,রিপোর্ট
বগুড়ায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে অনুষ্ঠিত তিনদিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ৩টায় শহরের ওয়াইএমসিএ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব ও সিনিয়র সাংবাদিক সবুর শাহ্ লোটাস। সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সিনিয়র সাংবাদিক আবুল কালাম, টিএম মামুন, সেলিম উদ্দিন ও হুমায়রা আক্তার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনদিনব্যাপী এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণ শেষে তাঁদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের বক্তারা বলেন, আধুনিক যুগে সাংবাদিকতার নতুন ধারায় মোবাইল সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। স্বল্প সময়ে তথ্য সংগ্রহ, ধারণ ও প্রচারের ক্ষেত্রে মোবাইল সাংবাদিকতা গণমাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে দ্রুত ও কার্যকরভাবে সংবাদ পরিবেশনের দক্ষতা অর্জন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সমাপনী অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের মাঝে ছিল আত্মবিশ্বাস ও আগামীর পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা