বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বোচাগঞ্জ উপজেলার হাট রামপুরের ভুয়া অর্থোপেডিক ডাঃ মোঃ মোশারফ হোসেনকে দুই মাসের জেল এবং ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ ২০ এপ্রিল রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা ভুয়া ডাঃ মোশারফ হোসেন এর নিজস্ব চেম্বারে পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ ও ২৮ ধারা লঙ্ঘনের অপরাধে তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করেছেন।
মোশারফ হোসেন দীর্ঘদিন থেকে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় চেম্বার খুলে নিজেকে অর্থোপেটিক ডাক্তার পরিচয় রোগীদের সেবা দিয়ে আসছিলেন। তার চিকিৎসা সেবার কোন সনদপত্র নেই।তারপরও তিনি নিজেকে অর্থোপেডিক ডাক্তার পরিচয় বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র লিখে দিতেন।
বোচাগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার বিজয় চন্দ্র রায় বলেন, অভিযুক্ত মোশারফ হোসেন কোনমতেই রোগীর ব্যবস্থাপত্র লিখতে পারেন না। তিনি মেডিকেল আইন লংঘন করে এই কাজগুলো করে আসছিলেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা