মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ৭ বছরের শিশু জুঁইকে নৃশংসভাবে হত্যা করে মুখে এসিড মেরে ভুট্টা ক্ষেতে ফেলে গেছে বর্বর খুনীরা এ জঘন্য অপরাথ মানবতার চরম অপমান ২৪ ঘন্টার ভিতর খুনীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২ টার দিকে কানাইখালী নাটোর প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক শিশির মাহামুদ,সাংগঠনিক সম্পাদক রবিন আহম্মেদ, মহিলা কলেজের ছাত্রী শাম্মি খাতুন,নুসরাত জাহান সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের হয় মিছিল টি রানী ভবানী সরকারী মহিলা কলেজে গিয়ে শেষ হয়। এসময় বক্তারা বলেন বাংলাদেশে আজ কোন মানুষ ই নিরাপদ নয় বড় ছোট এমন কি শিশু বাচ্চারাও নিরাপদ নয়।কিছুদিন আগে আছিয়ার মৃত্যুর ক্ষত না শুকাতে নাটোরে বড়াইগ্রামে শিশু কন্যা জুঁইকে বর্বর ভাবে হত্যা করা হলো। আছিয়ার হত্যার বিচার যদি হতো তাহলে আজ আর জুঁইকে এই ভাবে মৃত্যু বরন করতে হতো না। আমরা ২৪ ঘন্টার ভিতর আসামীদের গ্রেফতারের দাবী জানায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা