এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
সৃষ্টিতে বিস্ময় এ শ্লোগান কে সামনে রেখে দর্শক নন্দিত বেসরকারি জনপ্রিয় টিভি চ্যানেল মাই টিভির ১৬ বছর পদার্পণ উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি এবং স্বাধীনতাকামী ফিলিস্তিন বাসির মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার মারকাজুল ইসলাম জবেদ আলী
মডেল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাই টিভির শেরপুর জেলা প্রতিনিধি তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মারকাজুল ইসলাম জবেদ আলী মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও
মোহতামিম আলহাজ্ব হাফেজ ক্বারী মুহা সাইদুর রহমান, গণমাধ্যম কর্মী এটিএম রায়হান রতন, জুবায়ের সোহাগ, রেজাউল করিম রাজু, সাইমন, , ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক গাজীউর রহমান গাজী প্রমুখ।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মারকাজুল ইসলাম জবেদ আলী মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মোহতামিম আলহাজ্ব হাফেজ ক্বারী মো সাইদুর রহমান।
এসময় স্থানীয় গণমাধ্যম কর্মী, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা