মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন।
গোপালগঞ্জে অভিযান চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন আনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) রাতে গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামি ও নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু বেদগ্রাম এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন আনুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা