রাকিবুল হাসান(রকি)শিবচর(মাদারীপুর)
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সু-স্বাস্থ্য কামনায় মাদারীপুরের শিবচর উপজেলা ছাত্র সমাজের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) ফেরদৌস খানের উদ্যোগে উপজেলার পুরান জেলা খানা মোড় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি সহ-সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মোঃ রোকন উদ্দিন মিয়া।
আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা যুবদলের সভাপতি বাকাউল করিম খান(বাঁকা), জিয়া পরিষদ মাদারীপুর জেলার সহ-সভাপতি মো. সুজন বেপারী, যুবদল নেতা মোঃ নিরব গোমস্তা, রবিন খান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া ও ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা