মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
সাভার উপজেলা চেয়ারম্যান সমর ও রাজিবের ডান হাত, সাভার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান ওরফে রুবেল মন্ডল গোপালগঞ্জের চর গোবরা থেকে গ্রেফতার করেছেন গোপালগঞ্জ জেলা পুলিশ।
গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মো. আনসার উদ্দিন সদর (সার্কেল) সাক্ষরিত ১৮ই মার্চ এক লিখিত বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল ইং ১৭/০৩/২০২৫ তারিখ গোপান সুত্রের ভিত্তিতে ঢাকা জেলার সাভার উপজেলায় গত জুলাই আগস্ট ২০২৪ এ সংগঠিত ছাত্র ও নিরীহ জনতাদের উপর চালানো অমানবিক হত্যাযজ্ঞের মূল হোতা সাভার এলাকার খুনি ও সন্ত্রাসী তথা অবৈধভাবে বিনা ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সমর ও রাজিবের ডান হাত খ্যাত মেহেদি হাসান ওরফে রুবেল মন্ডল (৩৫), সাভার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুলাই আগস্টের নৃশংস হত্যাযজ্ঞের পর আগস্টের ৫ তারিখ হতে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন চর গোবরা এলাকায় আত্মগোপন করে থাকা অবস্থায় গ্রেফতার করেন।
গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, জনাব মাহবুবু আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এবং অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেলদের নেতৃত্ব গোপালগঞ্জ জেলার ডিবি পুলিশ ও সদর থানার অফিসার ফোর্সদের সমন্বয়ে একটি চৌকস টিম ইং ১৭/০৩/২০২৫ তারিখ রাত আনুমানিক আড়াইটা হতে অদ্য ইং ১৮/০৩/২০২৫ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা অভিযান পরিচালনা করে আসামি রুবেল মন্ডলকে গ্রেফতার করেন। ধৃত আসামি নিজ মুখে স্বীকার করে যে, গত জুলাই আগস্ট ২৪ এর সংঘটিত ঘটনার পরপারে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন চর গোবরা এলাকায় দীর্ঘ দিন যাবত আত্মগোপন করেছিলো। সাভার মডেল থানায় খোঁজ নিয়ে জানা যায় যে, গ্রেফতারকৃত রুবেল মন্ডল জুলাই-আগষ্ট/২৪ হত্যাযজ্ঞের এজাহার নামীয় একাধিক মামলার পলাতক আসামি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সাভার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল মন্ডল চর-গোবরা এলাকার রহিস শেখের মেয়ে জামাই।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উক্ত আসামিকে হেফাজতে নেয়ার জন্য সাভার থানার মামলা সমূহের তদন্তকারী অফিসার গোপালগঞ্জ সদর থানার উদ্দেশ্যে রওনা করেছেন বলে জানা যায়।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা