মোঃমোজাম্মিল আলী সিলেট বিভাগীয় প্রতিনিধি
বুধবার ৫মার্চ বেলা ১১.৪৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬ মাত্রা বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর, সিলেটের আবহাওয়াবিদ শাহ মোঃ সজিব হোসাইন।
এর আগে গত বুধবার ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে সিলেটে আরেকবার ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়াবিদ শাহ মোঃ সজিব হোসাইন বলেন রিখটার স্কেলে ভূমিকম্পর মাত্রা ছিল ৫ দশমিক ৬ ছিল। এর উৎপত্তিস্থল ভারত, মায়ানমার, সীমান্ত এলাকায়। ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ৪৫০কিলোমিটার দূরে।
তিনি আরও জানান, এটি মাঝারি মাপের ভূমিকম্প।
তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া এখনো যায়নি। উল্লেখ্য গত বুধবার ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টা ৫২ মিনিট ৪২ সেকেন্ডের সময় সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছছিলো। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যে থেকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩ ছিল।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা