বিশ্বনাথ সাহা বিশু বিশেষ প্রতিনিধি
গত ২৭/০২/২০২৫ ইং তারিখ সকাল ১১ ঘটিকায় নান্দাইল উপজেলা কৃষি অফিসারের হল রুমে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ নান্দাইল উপজেলা শাখা'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক ফরিদ খান। বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলার সভাপতি সাংবাদিক মীর মোঃ খালেদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগের সভাপতি সাংবাদিক শামীম তালুকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক সজীব রাজভর বিপিন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম আকাশ, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক বিশু সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারজানা আফরিন নুপুর, দপ্তর সম্পাদক রাফিউল ইসলাম
হায়দার,ময়মনসিংহ মহানগরের সভাপতি আমিনুল ইসলাম, গফরগাঁও উপজেলা শাখার সভাপতি বেলাল আহম্মেদ সহ বিভিন্ন উপজেলা থেকে আগত বাংলাদেশ প্রেসক্লাব এর সদস্য বৃন্দ। সম্মেলনে সাংবাদিক মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া কে সভাপতি ও সাংবাদিক মোঃ খাইরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা শাখা'র ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নবগঠিত বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি এ,কে, রমিজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা