মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
যে মানুষটা তোমাকে প্রিয়জন মনে করবে সে কখনো তার নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে না... বরং সব সময় তোমার প্রয়োজনটাই তার কাছে বেশি প্রাধান্য পাবে... অপরদিকে যার কাছে তুমি শুধুই প্রয়োজন, তাকে তোমার প্রয়োজনে তুমি পাবে না !!
প্রিয়জনের কাছে কখনো সময় চাইতে হয় না, বরং মানুষটা সময় দেয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে... সময় তার কাছেই চাইতে হয় যার কাছে তুমি শুধুই প্রয়োজন মাত্র... কারণ তার প্রয়োজন ছাড়া মানুষটা তোমাকে সময় দিতে পারবে না !!
ভালোবেসে পাশে থাকা আর আগলে রাখা দুটো এক কথা নয়... কারণ তুমি যার প্রয়োজন সে শুধু সময়ের ব্যবধানে তোমার পাশে থাকবে, আর তুমি যার প্রিয়জন সে সব সময় তোমাকে আগলে রাখবে!!
মানুষ প্রয়োজনে পাশে থাকে, আর আগলে রাখে প্রিয়জন... প্রয়োজন একসময় শেষ হয়ে যায়, তখন পাশে থাকা মানুষটাও আর পাশে থাকে না... অথচ কারো প্রিয়জন হতে পারলে কখনোই মানুষটা হারায় না, আগলে ধরে রাখে !!
প্রিয়জন হয়ে সব সময় আগলে রাখবে এমন একটা মানুষ থাকা দরকার... যে কিনা অন্যদের মতো প্রয়োজন শেষে হাত ছেড়ে দিবে না, বরং সারাজীবন শক্ত করে ধরে রাখবে... যার প্রায়োরিটির লিস্টে মানুষটা থাকবে !!
কারো প্রায়োরিটির লিস্টে থেকে রাজত্ব করতে পারাটা বড় ভাগ্যের ব্যাপার... যেখানে অন্য কারোর রাজত্ব চলে না... মানুষটা থাকে একান্তই নিজের... এভাবেই কারো প্রিয়জন হয়ে থাকতে পারলে জীবনে আর অন্য কিছুই প্রয়োজন পড়ে না
জীবনে কারো প্রয়োজন হতে পারা কঠিন কিছু না, কঠিন কারো প্রিয়জন হয়ে থাকাটা... প্রয়োজন বদলে যায় কিন্তু প্রিয়জন বদলায় না।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা