প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৮:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১১:৩৩ এ.এম
বাফুফের ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পঞ্চগড়ে বিএনপির পল্লিউন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদকে গণসংবর্ধনা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকেলে জেলা ফুটবল খেলোয়ার কল্যান এসোসিয়েশন ও জেলা ফুটবল কোচ
এসোসিয়েশন এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
শহরের চৌরঙ্গী এলাকার মুক্তমঞ্চে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা বিএনপি ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট উপহার দেন। এসময় জেলা বিএনপির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান তাঁকে। ফুটবল কোচ এসোসিয়েশনের সভাপতি হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির সিনিয়র যৃগ্ন আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আদম সুফী, জেলা জজ কোর্টের গভর্নমেন্টের প্লিডার ( জিপি) ও পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারি, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, টুকু ফুটবল একাডেমির সভাপতি টুকু প্রমুখ। এসময় বক্তারা বলেন পঞ্চগড়ের প্রমিলা ফুটবলাররা আন্তর্জাতিক ভাবে দেশের সুনাম বয়ে এনেছে। শুধু ফুটবলাররা নয় ক্রিকেট, হ্যান্ডবল,ভলিবলেও পঞ্চগড়ের খেলোয়াররা আন্তর্জাতিক সুনাম বয়ে এনেছে। কিন্তু এই জেলায় এখনো আন্তর্জাতিক মানের স্টেডিয়াম গড়ে ওঠেনি। তারা পঞ্চগড়ে একটি আন্তর্জাতিকমানের স্টেডিয়াম প্রতিষ্ঠার দাবি জানান।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা