শেরপুরের শ্রীবরদী উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং ভোক্তা অধিকার আইন
অমান্য করার অপরাধে দুটি হোটেলকে জরিমানা করা হয়েছে।
অদ্য ১০ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে শ্রীবরদী উপজেলায়
উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলার কুরুয়া বাজারের বিভিন্ন খাবারের হোটেলের রান্নাঘরের পরিবেশ, খাবারের মান
এবং মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর উপাদান ব্যবহার করা হচ্ছে কিনা তা নিবিড়ভাবে খতিয়ে দেখা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন করায় এবং অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার সত্যতা পাওয়ায় ০২ (দুই) টি হোটেলকে আর্থিক জরিমানা করা হয়।
পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা