
পঞ্চগড়ের দেবীগঞ্জে ইকরা মডেল মাদ্রাসার চার শিক্ষার্থী পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করায় তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির ১১ শিক্ষার্থীকে বিদায় জানানো হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে দেবীগঞ্জ পৌরসভার কবরস্থান মাঠে মাদ্রাসাটির শিক্ষার্থী প্রদর্শনী, হিফজুল কোরআন সম্পন্নকারীদের সংবর্ধনা, বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। ইকরা মডেল মাদ্রাসার সভাপতি জাকির হোসেন কবির রাজুর সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির পরিচালক শেখ ফরিদ।
অনুষ্ঠানে হিফজুল কোরআন সম্পন্নকারী চার শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া পঞ্চম শ্রেণির ১১ শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, শালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম ও সিনিয়র আইনজীবী গোলাম হাফিস প্রমুখ।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা