মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
সাপ্তাহিক ফুলখড়ি পএিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোঃ নুরুল ইসলাম খান এর উদ্যোগে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) থানা রোডস্থ রওজাতুল জান্নাত মাদ্রাসায় আলোচনা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, সাপ্তাহিক ফুলখড়ির কেন্দ্রীয় পাঠক ফোরামের সভাপতি আলহাজ্ব এস এম শাজাহান, অবসরপ্রাপ্ত পল্লী উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মতিন, অত্র মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওলানা মুফতি মতিউর রহমান, ফুলখড়ির কেন্দ্রীয় পাঠক ফোরামের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা লুৎফুর রহমান, ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ আবুল কালাম এবং পরিচালনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ লুৎফর রহমান। অন্যান্যদের মাঝে ফুলখড়ির সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ শেখ সাদী , ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম, ফুলখড়ির কেন্দ্রীয় পাঠক ফোরামের সাধারণ সম্পাদক প্রভাষক মোজাম্মেল হক আল আমিন, ফুল খড়ির সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুজ্জামান খান, সম্পাদক মন্ডলীর অন্যান্য সদস্য বৃন্দ, প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, পাঠক ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, মাদ্রাসার ছাত্র ও শিক্ষক গন,অংশগ্রহণ করেন। উক্ত ইফতার মাহফিলে অংশগ্রহণ করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ফুলখড়িরপ্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নুরুল ইসলাম খান।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা